Main Menu

জকিগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ সংস্থার মতবিনিময়

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জকিগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় মতবিনিময় সভা করেছেন। সভায় ক্যান্সার আক্রান্ত এক রোগীর স্বজনের হাতে অনুদানের টাকা তুলে দেয়া হয়েছে।
জকিগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ সংস্থার আহবায়ক হারুন রশিদের সভাপতিত্বে সাবেক কোষাধ্যক্ষ প্রভাষক কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাবেক আন্তর্জাতিক সম্পাদক জামিল খান। সংস্থার কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন সাবেক কোষাধ্যক্ষ মখলিছুর রহমান মেখন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মালেক।
বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বদরুল হক খসরু, সাবেক সহসভাপতি সহকারি অধ্যাপক আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, অফিস ও পাঠাগার সম্পাদক কেএম মামুন, সদস্য আল হাসিব, পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি এমএ সালাম, উপজেলা শ্রমিকলীগের সাবেক সহসভাপতি আব্দুস শহীদ, প্রভাষক অর্ণব কুমার দাস, যুব নেতা আব্দুল কাইয়ূম প্রমুখ।
সভায় জানানো হয় ২০১৫ সালের ডিসেম্বরে গঠিত জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা অসহায় রোগীর মানবিক সহায়তা, দরিদ্রদের ঘরবাড়ি নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা বিস্তার, উন্নয়ন কার্যক্রমে এ পর্যন্ত চার লক্ষাধিক টাকা ব্যয় করেছেন। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়। সংস্থার আহবায়ক ইংল্যান্ড প্রবাসী আজিজ আহমদ ও পর্তুগাল প্রবাসী আলীম উদ্দিন প্রবাসীদের কষ্টার্জিত টাকা এলাকার উন্নয়নে সূচারুরুপে ব্যয় করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রামের ক্যান্সার আক্রান্ত যুবক শিহাব উদ্দিনের চিকিৎসা সহায়তার অনুদান ১৫ হাজার টাকা তার স্বজনদের হাতে তুলে দেয়া হয়।

Share





Related News

Comments are Closed