Main Menu

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আল আমিন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের স্লুইচ গেইটস্থ বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায়।
জানাগেছে, শুক্রবার সকালে একটি গাড়ি থেকে লোহার পাইপ নামানো কালে অসাবধানতা বশত একটি লোহার পাইপের মাথা উপরে উঠে গিয়ে বিদ্যুৎ লাইনে লেগে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় আল আমিন ও মকদ্দছ আলী নামের ২ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আল আমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর আহত মকদ্দছ আলীকে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে জগন্নাথপুর পৌরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিকেলে নামাজে জানাযা শেষে আল আমিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে শোকার্ত এলাকাবাসী অংশ গ্রহন করেন।

Share





Related News

Comments are Closed