সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট নগরীতে কড়া নিরাপত্তায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার দুপুরে নগরীর দরগাহ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
জুমার নামাজ শেষ হওয়ার পর দলীয় নেতাকর্মীরা দরগাহর প্রধান ফটকের সড়ক থেকে মিছিল শুরু করেন। এসময় পুলিশ থাকলেও তারা কোনো বাধা দেয়নি। কয়েকশ নেতাকর্মীর মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগান দেন তারা।
মিছিলে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, কয়েস লোদি প্রমুখ অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন বিএনপির সব কেন্দ্রীয় কর্মসুচীতে সিলেট বিএনপি মাঠে থাকবে জানিয়ে আগামী দিনের আন্দোলনে বিএনপি নেতা কর্মীদের অংশ নেয়ার আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, যে মামলায় ৫ বছর তো দুরের কথা এক সেকেন্ডের সাজা প্রদানের কথা ছিলনা সেই মামলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৫ বছর, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ১০ বছরের সাজা এবং বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ আওয়ামী রাজনীতির প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। সরকারের আজ্ঞাবহ ব্যক্তিদের আদালতে বসিয়ে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের নোংরা রাজনীতি আওয়ামীলীগের চিরাচরিত অভ্যাস। কিন্তু বেগম খালেদা জিয়াকে মাইনাস করে এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। আওয়ামীলীগ গণতন্ত্রের দুষমন, বাকশালের জন্মদাতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে শেখ হাসিনার আওয়ামীলীগকে এদেশে রাজনীতির সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনা ও আওয়ামীলীগ ইতিহাসের সাথে গাদ্দারী করেছে। ইতিহাস তাদের কোনদিন ক্ষমা করবেনা। বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখার সাধ্য বাকশালীদের নেই। গণবিষ্ফোরনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed