Main Menu

কমলগঞ্জে খড়ের গাদা পুড়িয়ে দিল দুষ্কৃতিকারীরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে রাতের আঁধারে আগুন দিয়ে খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের যশোবন্ত রায় চৌধুরীর বাড়ির খড়ের গাদায় কে বা কারা আগুন লাগিয়ে দিলে সম্পূর্ণ খড় পুড়ে যায়।
এর আগে গত প্রায় ২০দিন পূর্বে একই গ্রামের প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরীর বাড়িতেও গভীর রাতে দুষ্কৃতিকারীরা খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। ২০দিনের মধ্যে খড়ের গাদায় আগুনের দুইটি ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
আলাপকালে প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed