হবিগঞ্জে বিএনপির ৮শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
হবিগঞ্জ প্রতিনিধি: খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হবিগঞ্জে হামলা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের ১৮৫ নেতাকর্মীদের নাম উল্লেখ করে প্রায় ৮০০ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে চারটি থানায় এ মামলাগুলো দায়ের করেন।
এর মধ্যে হবিগঞ্জ সদর মডেল থানায় দুটি মামলার একটিতে ১৫০ জনকে এবং অন্যটিতে ১৫৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া শায়েস্তাগঞ্জ থানায় ভাঙচুর ও হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা, বানিয়াচং থানায় একই অভিযোগে ৩০ জনের নাম উল্লেখ করে ২৫০ জনের বিরুদ্ধে এবং লাখাই থানায় ১৬ জনের নাম উল্লেখ করে ৪০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন জানান, গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং জনগণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed