Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আম্বরখানা এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল (চেয়ারম্যান), জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মল্লিক আহমদ, ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা, শাহেদ আহমদ, ছালেক আহমদ, রাসেল আহমদ, জাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, ফাহিম রহমান মৌসুম, ছাইদুর ইসলাম রনি, বাইন উদ্দিন, ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রাজীব, সাইফুল আলম কোরেশী, স্বেচ্ছাসেবকদল নেতা আজিজ খান সজীব, ছাত্রদল নেতা সৈয়দ কামরুল প্রমুখ।

Share





Related News

Comments are Closed