নবীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর ও তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর কারাদন্ডের রায় ঘোষনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ চৌধুরী রিপন ও কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির নেতৃত্বে মিছিলটি শহরের থানা পয়েন্ট থেকে শুরু করে গোল্ডেন প্লাজাস্থ বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে গিয়ে পথসভা করে সমাপ্তি ঘটে। পরে পুলিশের টহল টিম মিছিল শেষে দলীয় কার্যালয়ে আশপাশ এলাকায় তল্লাশী চালায় । এতে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা (অব.) সার্জেন্ট মীর জাহান, করগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুকন আহমেদ,কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কাওছার আলম, ছাত্রদল নেতা মিটন আহমদ, উজ্জল চৌধুরী, রুপন চৌধুরী, সাজু আহমেদ, তৌহিদুল ইসলাম শয়ন, তৌহিদ চৌধুরী, শাহ নেওয়াজ চৌধুরী, মুরাদ আহমেদ, শামীম আহমেদ, ইয়াহিয়া চৌধুরী, মাহবুব আহমেদ, হোসাইন তালুকদার, রোকশাদ আহমেদ, আফজল আহমেদ, ইবরাহিম আলী, ওসমান মিয়াসহ আরো অনেকেই।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed