Main Menu

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিবৃতি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দুদকের দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা দেওয়ায় বিবৃতি দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
বৃহস্পতিবার রায় পরবর্তী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তরেক রহমানের বিরুদ্ধে অন্যায় সাজা প্রদানের মাধ্যমে আওয়ামী অবৈধ বাকশালী সরকার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কলংকের কালেমা লেপন করেছে। জাতি এই অন্যায় ও অবৈধ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মামলায় ৫ বছর তো দুরের কথা এক সেকেন্ডের সাজা প্রদানের কোন সুুযোগ নেই। আদালত সরকারের আজ্ঞাবহ হিসেবে সরকারের কর্তা ব্যক্তিদের লিখে দেয়া রায় শুধু পড়ে শুনিয়েছেন মাত্র। এজন্য আওয়ামীলীগ ও তাদের ধূসরদের কঠোর মুল্য দিতে হবে।’
নেতৃবৃন্দ বলেন- ‘অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র পুরণ করতেই ষড়যন্ত্রমুলক মামলায় অন্যায় ও অবৈধ রায় প্রদান করেছে। কিন্তু বেগম খালেদা জিয়াকে মাইনাস করে এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। আওয়ামীলীগ গণতন্ত্রের দুশমন, বাকশালের জন্মদাতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে শেখ হাসিনার আওয়ামীলীগকে এদেশে রাজনীতির সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনা ও আওয়ামীলীগ ইতিহাসের সাথে গাদ্দারি করেছে। ইতিহাস তাদের কোন দিন ক্ষমা করবেনা। বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখার সাধ্য বাকশালীদের নেই। গণ বিষ্ফোরণের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। একদলীয় শাসন দীর্ঘায়িত করার জন্যই এ রায় দেওয়া হয়েছে। এ রায় বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এটা গণবিরোধী রায়। একজন ব্যক্তিকে খুশি করার জন্য এই রায় দেয়া হয়েছে। রায়ে ন্যায়বিচার হয়নি। শুধু চাকরি রক্ষার্থে আদালত এ রায় দিয়েছে।’

সিলেটে নিরীহ নেতাকর্মীদের উপর পুলিশ-ছাত্রলীগের
হামলার নিন্দা;
এদিকে, একইদিন অপর এক বিবৃতিতে সিলেটের আদালত প্রাঙ্গন থেকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার হাজিরা দিয়ে বের হওয়ার সময় আদালতের গেইট এবং নগরীর কোর্ট পয়েন্টে নিরীহ বিএনপি নেতাকর্মীদের উপর সশস্ত্র ছাত্রলীগ সন্ত্রাসী ও পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। ক্ষমতা যাচাইয়ের ইচ্ছা থাকলে হাতের অবৈধ আগ্নেয়াস্ত্র ফেলে ও জনগনের টাকায় পরিচালিত পুলিশ বাহিনীর সহযোগিতা বাদ দিয়ে আওয়ামীলীগতে রাজপথে নামারও আহবান জানান তারা। নেতৃবৃন্দ বলেন- অবৈধ ক্ষমতার মোহে আওয়ামীলীগ যা ইচ্ছা তাই করে যাচ্ছে। সিলেটের দীর্ঘ বছরের সহনশীল ও সৃজনশীল রাজনীতির ইতিহাসকে আওয়ামীলীগ বার বার কলংকিত করেছে। সময়ের ব্যবধানে তাদের প্রতিটি বেয়াদবীর জবাব দেয়া হবে বলেও হুশিয়ারী দেন তারা।
যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ উপরোক্ত কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন-একদলীয় শাসন দীর্ঘায়িত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একটি ভুয়া রায় দেয়া হয়েছে। এ রায় বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এটা গণবিরোধী রায়। শেখ হাসিনাকে খুশি করার জন্য আদালত এই রায় দিয়েছেন। রায়ে ন্যায়বিচার হয়নি। বিচারের নামে চরম অবিচার করা হয়েছে। দেশনেত্রীর রায় পরবর্তী সময়ে পুলিশের সহযোগিতায় সশস্ত্র ছাত্রলীগ সন্ত্রাসী কোন উস্কানী ছাড়াই সিলেটে নিরস্ত্র বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত ও গুলীবিদ্ধ হয়েছেন। এই ধরনের ন্যাক্কারজন সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমরা নির্দেশ দিলে এই হামলার প্রতিটি আঘাতের জবাব কড়ায়-গন্ডায় বুঝিয়ে দেয়া যেতো। আমরা আওয়ামীলীগের মতো সন্ত্রাসী লালন করিনা। তাই রাজনৈতিকভাবে জবাব দেয়ার চেষ্টা করতেছি। এই ধরনের নোংরামি ও সন্ত্রাসী কর্মকান্ডমুলক রাজনীতি থেকে সরে আসার জন্য সিলেট আওয়ামীলীগের প্রতি আহবান জানান তারা। একই সাথে ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত সন্ত্রাসী এবং পুলিশের সাথে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দানকারী সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তারা। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত কতিপয় অতিউৎসাহী পুলিশ সদস্যদের অতিরিক্ত বাড়াবাড়ি ও উস্কানী বন্ধ করারও আহবান জানান তারা।

Share





Related News

Comments are Closed