Main Menu

জাফলংয়ে ট্রাক চাপায় শ্রমিক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ট্রাক চাপায় এক পাথর লোডার নিহত হয়েছে। নিহত দীপু শুল্ক বৈদ্য সুমাগঞ্জের জগন্নাথপুর থানার দীরু শুল্ক বৈদ্যর ছেলে । বৃহস্পতিবার সকালে জাফলংয়ের পুরাতন ক্যাম্পের পাশে জাফলং-মামার বাজারগামী একটি ট্রাক অসাবধানতাবশত দীপুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed