খালেদা জিয়ার সংবাদ সম্মেলন আজ
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণার আগের দিন আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বিকাল ৫টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুস্টিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
তিনি মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমকে বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।”
জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারী) রায় দেবে ঢাকার আদালত। এই মামলায় খালেদা জিয়া প্রধান আসামি।
পুরান ঢাকার বকশীবাজারের আদালতে এই রায়ের দিন ঠিক হওয়ার পর শনিবার দলের চলতি জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে প্রথম বৈঠক করেন খালেদা জিয়া। এরপর সোমবার সিলেট গিয়ে হজরত শাহজালাল(র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন বিএনপি নেত্রী। তারপরই তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য নিয়ে আসছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed