Main Menu

কোম্পানীগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ সংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাসলিমা আক্তার (১৬) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তাসলিমা উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের আত্তর আলীর মেয়ে। আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে গাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান- দরিদ্র পরিবারের মেয়ে তাসলিমা মানসিক সমস্যায় আত্মহত্যা করেছেন। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed