শাহজালাল বিমানবন্দরে দেয়ালধসে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের দেয়াল ধসে পড়ে একজন মারা গেছেন। এ ঘটনায় আটকা পড়েছেন বেশ কয়েকজন। এতে আহত হয়েছে কমপক্ষে পাঁচজন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
বিমানবন্দর থানার এসআই ফরহাদ সাংবাদিকদের জানান, দেয়ালধসের ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেয়ালের নিচে অনেকেই চাপা পড়েছেন। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed