সিলেটবাসীকে বিএনপির কৃতজ্ঞতা ও অভিনন্দন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিলেট সফর সফল করায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সিলেটবাসীর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন নানা প্রতিকুলতা প্রতিবন্ধকতা পেরিয়ে সোমবার সিলেটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভাগমন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সিলেটবাসী যে ভূমিকা পালন করেছেন তাতে আমরা কৃতজ্ঞ। সকল জুলুম, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অতীতের মতো দেশনেত্রীর পাশে থাকার জন্য সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান তারা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed