মাজার জিয়ারত শেষে ফের সার্কিট হাউজে খালেদা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে হযরত শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেছেন। বর্তমানে তিনি সিলেট সার্কিট হাউজে বিশ্রাম নিচ্ছেন।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শাহপরাণের মাজারে যান তিনি। সেখানে প্রায় ২৫ মিনিট অবস্থান করে দোয়া ও মোনাজাত শেষে ফের সিলেট সার্কিট হাউজের দিকে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী।
শাহপরাণের মাজারে পৌঁছুনোর আগেই সেখানে প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে দলের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়।
এর আগে সন্ধ্যা ৬টায় সার্কিট হাউজ থেকে শাহজালাল (র.) এর মাজারে পৌঁছেন বিএনপি নেত্রী। সেখানেও তাঁকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী।
বেগম জিয়ার আগমনকে ঘিরে আগে থেকে মাজারের মূল ফটকে অবস্থান নেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদেরও ব্যাপক হিমশিম খেতে হয়।
সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল (রহ.) এ মাজারে প্রবেশ করার সময়ই মাগরিবের আজান হওয়ায় তিনি সেখানেই নামাজ আদায় করেন। এরপর কিছুক্ষণ দোয়া-দরুদ পড়ে মোনাজাত করেন। মুফতি নেহাল উদ্দিন মিলাদ পড়ান। মাজারের খাদেম কবির এসময় মোনাজাত পড়ান।
সেখান থেকে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে শাহপরাণের মাজারে যান বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়ার সঙ্গে মোনাজাতে অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, শ্যামা ওবায়েদ, হেলেন জেরিন খান ও খালেদা ইয়াসমিন প্রমুখ। বর্তমানে বেগম জিয়া সিলেট সার্কিট হাউজে অবস্থান করছেন।
এদিকে বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রেকিংনিউজকে জানিয়েছেন, হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত শেষে সার্কিট হাউজে ফিরে কিছুটা সময় বিশ্রাম নেবেন খালেদা জিয়া। এর পর রাতেই গাড়িবহরসহ ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এর আগে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে সকাল সোয়া ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে যাত্রা শুরু করেন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৪টায় সিলেট সার্কিট হাউজে পৌঁছান তিনি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করতে বের হন বেগম জিয়া।
এদিকে সকাল থেকেই খালেদা জিয়ার সিলেটে যাত্রাপথে ভৈরব, কামারটেক, হবিগঞ্জেরর মাধবপুর, শায়েস্তাগঞ্জ, মীরপুর, গোয়ালাবাজার, শেরপুর মোড়, দয়ামীর বাজার, রশিদপুর, চন্ডিপুল, দক্ষিণ সুরমা, মেন্দিবাগসহ পথিমধ্যে বিভিন্ন স্থানে দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাতে অবস্থান নেয়। এসময় বেগম জিয়াও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed