সিলেটে খালেদা জিয়াকে দেখতে মানুষের ঢল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার সড়ক পথে সিলেট সফরে আসেন। বিকেল সোয়া ৪টায় তাঁর গাড়ি বহর সিলেটে সার্কিট হাউজে এসে পৌছে। দীর্ঘ সাত ঘণ্টায় সিলেটে পৌঁছে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার গাড়িবহর সিলেট সার্কিট হাউজে প্রবেশের সময় তার গাড়িবহরকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেত্রীকে স্বাগত জানাতে এসময় সার্কিট হাউজে নেতাকর্মীদের ঢল নামে। দেখা দিয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। তাকে এক নজর দেখতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কর্মী-সমর্থকদের। এর আগে সোমবার দুপুর ২টা ৪০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর দক্ষিণ সুরমার চন্ডিপুল হয়ে নগরীতে প্রবেশের পর থেকে হাজার হাজার মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতে থাকেন। খালেদাকে দেখেই মিছিল-শ্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ।
এর আগে সকাল সোয়া ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হন বেগম জিয়া। এ সফরে তার সঙ্গে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।
সিলেট পৌছে খালেদা জিয়া সার্কিট হাউজে বিশ্রাম গ্রহণ করে সন্ধ্যে ৬টায় হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারতের পর তিনি আবার সার্কিট হাউজে যাবেন এবং রাতেই তাঁর ঢাকায় রওয়ানা হওয়ার কথা রয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed