Main Menu

পাঁচবিবিতে ভ্রাম্যমান আদালতে ৭ জনের কারাদন্ড

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষদের নিকট দীর্ঘ দিন যাবৎ মুরছালিন মার্কেটিং কনসেপ্ট নামের একটি ভুয়া কোম্পাণীর আকর্ষনীয় পুরস্কারের প্রলোভন দিয়ে বিভিন্ন প্রকার নিন্মমানের ইলেকট্রনিক পণ্য বিক্রয় করার অভিযোগে ৭ প্রতারক চক্রকে ভ্রাম্যমান আদালত দন্ড দিয়েছে। প্রতারক চক্রটি উপজেলার টিএন্ডটি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে এ কার্যক্রম চালিয়ে আসছিল। প্রতারক চক্রটির নিকট থেকে ক্রয় করা পণ্য ব্যবহারকারি একাধিক ব্যাক্তি থানায় মুঠো ফোনে অভিযোগ করলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম প্রতারক চক্রটিকে টিএন্ডটির ভাড়া বাসা থেকে আটক করেন। পরে প্রতারক চক্রের মুল হোতা শাহ্ আলমকে এক মাসের, ৫ জনকে সাত দিন ও ১ জনকে পাঁচ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন- শাহ্ আলম (৩২) পিতা বেল্লাল মাতবর, সবুজ খান (৩৩) পিতা আফজাল খান, ইব্রাহীম (২৮) পিতা বেল্লাল, মেহেদী হাসান (১৮) পিতা হিরু
শেখ, শফিকুল ইসলাম (২০) পিতা মৃত মুন্না ফকির, রানা মোল্ল্যা (২০) পিতা মৃত ওহাব মোল্ল্যা। এদের সবার বাড়ি ফরিদপুর জেলায় এবং আব্দুস সালাম (৫০) পিতা
আব্দুস সামাদের বাড়ি বগুড়া সদরে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed