অপহৃত স্বামীকে উদ্ধারের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: অপহৃত স্বামী কৃষ্ণ অধীকারীকে উদ্ধারের দাবীতে নীলফামারীর ডোমার উপজেলায় সংবাদ সম্মেলন করেছে স্ত্রী পরিনীতা রায়। রবিবার দুপুরে ডোমার ডাকবাংলো মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণ অধিকারী ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের প্রফুল্ল অধীকারীর ছেলে ও উপজেলা ভূমি অফিস সহকারী।
সংবাদ সম্মেলনে পরিনীতা রায় জানান, আমি ডোমার উপজেলা পরিসংখ্যান অফিসের ডাটা এট্রি অপারেটর ও আমার স্বামী ভূমি অফিস সহকারী। গত ২৮ জানুয়ারী আমরা এক সাথে বাড়ি হতে বের হয়ে নিজ নিজ অফিসে যাই। ওই দিন দুপুর সাড়ে ১২ টার দিকে আমার স্বামী মোবাইল ফোনে নীলফামারী যাওয়ার কথা জানান। রাত ১০ টার দিকে আমার স্বামী ও তার ভাই কর্ণ অধীকারী অটো-রিক্সা যোগে বাড়ি ফেরার পথে ডোমার-নীলফামারী সড়কের কালীতলা নামক স্থান হতে একদল দৃস্কৃতিকারী তাদের পথ রোধ করে অস্ত্রের মূখে তাকে অপহরণ করে নিয়ে যায়। তিনি বলেন, ঘটনার আট দিন পার হলেও তার স্বামীকে উদ্ধার করা সম্ভব হয় নাই। পরিনীতা রায় তার স্বামীর উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃংখলাবাহীনীর সহায়তা চান।
এসময় কৃষ্ণ অধীকারীর বাবা প্রফুল্ল অধীকারী, মা কৌশলা রানী অধীকারী, ভাই কর্ণ অধীকারী, পরিনীতার বাবা কৃষ্ণপদ রায় ও মা কমলা রানী রায়।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed