সিলেট সার্কিট হাউজে খালেদা জিয়া
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সার্কিট হাউজে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সড়কপথে ঢাকা থেকে তিনি সোমবার বিকেল সোয়া চারটার দিকে সিলেট সার্কিট হাউসে এসে পৌঁছান।
সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহর দক্ষিণ সুরমার চন্ডিপুল দিয়ে নগরীতে প্রবেশের পর থেকে হাজার হাজার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতে থাকেন। খালেদাকে দেখেই মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ।
সার্কিট হাউসের মূল ফটকসহ আশপাশের এলাকায়ও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বিএনপি নেত্রীর গাড়িকে ঘিরে এসময় শুধু মানুষ আর মানুষ দেখা গেছে।
হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের জন্য এটি তাঁর ব্যক্তিগত সফর।
মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু জানিয়েছেন, ‘খালেদা জিয়া প্রথমে সিলেট সার্কিট হাউসে ওঠেছেন। সেখানে প্রায় ২০ মিনিট বিশ্রাম নেয়ার কথা রয়েছে। এর আগে চন্ডিপুল-হুমায়ূন রশীদ চত্বর, সোবহানীঘাট পয়েন্ট, ধোপাদিঘীরপাড়, সিটি পয়েন্ট ও সুরমা পয়েন্ট হয়ে সার্কিট হাউসে প্রবেশ করেন খালেদা জিয়া।’
সূত্র জানিয়েছে, সিলেট সার্কিট হাউসে বরাদ্দকৃত ভিভিআইপি রুমে বিশ্রাম নেবেন খালেদা জিয়া। বিশ্রামের পর তিনি দুই ওলির মাজার জিয়ারতের জন্য বের হবেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed