Main Menu

পরিক্ষার রুটিন বাতিলের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার নংবাদদাতা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ইং সেশনের পরিক্ষার রুটিন বাতিলের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় মৌলভীবাজার সরকরি কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরিক্ষা রুটিন বাতিল কমিটির আহবায়ক এম এ সামাদের সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন সহ ৮ দফা দাবি উত্তাপক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)। সমাবেশে বক্তব্য রাখেন মিঠুন দেবনাথ, আশরাফুল ইসলাম, রইছ উদ্দিন, আব্দুল মজিদ, বিশ্বজিত নন্দী, মখলিছ উদ্দিন, আবুল হায়দার, শাকের হাসান ও পাপলু প্রমুখ।
তাছাড়াও মানববন্ধন ও সমাবেশে সর্বস্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গণ স্বাক্ষর সংবলিত স্বারকলিপি পেশ করা হয়।

Share





Related News

Comments are Closed