সিলেটে হাই-টেক পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী পলক
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষিত তরুণ-তরুণীরা ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ডলার আয় করতে পারবে উল্লেখ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সিলেটের কোম্পানীগঞ্জের হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ‘এই আইটি পার্কে ইলেকট্রনিক পণ্য, যন্ত্রাংশ এবং সফটওয়্যার উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে। এই প্রকল্পের সঙ্গে ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হলে প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের একটি ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে গন্য হবে এই হাই-টেক পার্ক ।
রোববার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় হাইটেক পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রায় ৩৭৪ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে। চলতি বছরেই বেশিরভাগ কাজ শেষ হয়ে যাবে। এছাড়া আগামী বছরে বাকি কাজ শেষ করা যাবে। এতে প্রবাসীরাও বিনিয়োগ করবেন।
এ সময় বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি, সিলেট হাই-টেক পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার।
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল কলেজ, সিলেট এমসি কলেজসহ সিলেটের প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালে বিনিয়োগ বোর্ডের ১২তম সভায় এই অঞ্চলের জন্য একটি হাইটেক পার্ক প্রতিষ্ঠার কথা বলেছিলেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed