Main Menu

কানাইঘাটে টিপিএল এ চ্যাম্পিয়ন লিজেন্ট অফ তালবাড়ী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবশেষে পর্দা নেমেছে তালবাড়ী যুব সমাজ আয়োজিত তালবাড়ী প্রিমিয়ারলীগ (টিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের। শুক্রবার (২ ফেব্রুয়ারী) কানাইঘাট উপজেলার তালবাড়ীতে জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণির মধ্য দিয়ে সমাপ্ত হয় টুর্নামেন্টের ৪র্থ আসরের । তালবাড়ী যুব সমাজের আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নেয় তিনটি দল। দলগুলো হচ্ছে : লিজেন্ট অফ তালবাড়ী, হারিকেন্স অফ তালবাড়ী, সুপার স্টার অফ তালবাড়ী ।

ফাইনালে শক্তিশালী হারিকেন্স অফ তালবাড়ী দলকে বিশাল ব্যবধানে পরাজিত করে ৪র্থ আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লিজেন্স অফ তালবাড়ী দল।
খেলা শেষে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক বণিক বার্তা‘র সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধূরী কোহিনূর। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী মোস্তফা চৌধূরী মিহির, তালবাড়ী ব্যবসায়ী দুলাল আহমদ, জুয়েল আহমদ, তানিম চৌধূরী, তানভীর চৌধূরী, সুলতান চৌধূরী, দুদু মিয়া, নাজিম আহমদ প্রমুখ। জুয়েল আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোস্তফা চৌধূরী মিহির।

সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী আলী আহমদ চৌধুরী শাহিনূর, আল মামুন চৌধূরী, প্রবাসী আবুল কাশেম চৌধূরী মুহিনূর, আব্দুল্লা হাবিব চৌধুরী সুমন, আব্দুন নূর চৌধূরী খালেদ ।

Share





Related News

Comments are Closed