পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক : ‘পাসপোর্ট নাগরিক অধিকার; নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ এ স্লোগানকে সামনে রেখে আজ শনিবার ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮’ শুরু হচ্ছে।
এ উপলক্ষে আজ সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮’ এর উদ্বোধন করবেন।
‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮’ উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সেবা প্রত্যাশীরা যাতে নির্বিঘ্নে ও দ্রুততম সময়ে পাসপোর্ট ও ভিসা সেবা পায় তা নিশ্চিত করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকতে হবে। আর এটা করতে পারলে এবারের পাসপোর্ট সেবা সপ্তাহের প্রতিপাদ্য ‘পাসপোর্ট নাগরিক অধিকার: নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ যথার্থ হবে।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, তার সরকার ২০১০ সালে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রবর্তন করে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পাসপোর্ট ও ভিসার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশি জনগণের বিদেশ ভ্রমণ সহজতর হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রায় ২ কোটি মেশিন রিডেবল পাসপোর্ট ও ৬ লাখ মেশিন রিডেবল ভিসা প্রদান করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার অচিরেই ই-পাসপোর্ট প্রবর্তন করতে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই পাসপোর্ট হাতে পাচ্ছেন।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed