বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক সভা আজ। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে এ সভা। শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হবে, শেষ বিকেল ৫টায়। এতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
২০১৬ সালের মার্চে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই বছরের আগস্টে ৫০২ সদস্যের নির্বাহী কমিটি গঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ছয় মাসে নির্বাহী কমিটির একটি বৈঠক হওয়ার কথা থাকলেও এই কমিটির কোনো বৈঠক এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। বর্ধিত সভা হওয়ার কারণে নির্বাহী কমিটির সদস্য ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি এতে উপস্থিত থাকবেন।
সম-সাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন ও খালেদা জিয়ার মামলার রায় পরবর্তী পরিস্থিতি মোকাবেলা নিয়ে সভা থেকে দিক নির্দেশনা আসতে পারে বলে ধারণা করছেন বিএনপির নেতা-কর্মীরা।
গত বৃহস্পতিবার পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাহী কমিটির সভার পরিচয়পত্র বিলি করেছে দলটি। জানানো হয়েছে কোথাও সভা করতে পুলিশের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত রাজধানীর হোটেল লা মেরিডিয়ানেই সভাটি অনুষ্ঠিত হবে।
সভাটি ফেসবুক পেজে লাইভ করা হবে। দলটির তিনটি পেজ থেকে এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হবে। ফেসবুক পেজে শনিবার সকাল থেকে নির্বাহী কমিটির সভা ও দেশবাসীর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাষণ লাইভ দেখা যাবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুকের তিনটি পেজ থেকে বিএনপি প্রধানের ভাষণ দেখা যাবে। সেগুলো হলো: facebook.com/bnp.communication, facebook.com/bnpbd.org & facebook.com/bnplivenettv
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed