ব্যান্ডউইডথের দাম কমছে ১৫ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক : পাইকারি পর্যায়ে ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ব্যান্ডউইডথের নতুন এ মূল্য বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে। বিএসসিসিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানতে চাইলে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন- ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি) মূলত এ দাম কমানোর সুফল পাবে। কিন্তু ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকেরা সরাসরি এই দাম কমানোর সুফল পাবেন না।
বিএসসিসিএল সূত্রে জানা গেছে, ভারত থেকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল) অপারেটরের মাধ্যমে ব্যান্ডউইডথ আমদানি কমিয়ে আনতে ব্যান্ডউইডথের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারে প্রতি এমবিপিএস (মেগা বিটস প্রতি সেকেন্ড) ব্যান্ডউইডথের সর্বনিম্ন দাম পড়বে ৩১০ টাকা। তবে এজন্য আইআইজি প্রতিষ্ঠানকে কমপক্ষে ৫০ জিবিপিএস (গিগা বিটস প্রতি সেকেন্ড) ব্যান্ডউইডথ নিতে হবে।
ঢাকায় প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথের সর্বনিম্ন দাম পড়বে ৪২৫ থেকে ৪৩৫ টাকার মধ্যে। এই দাম পেতে হলে আইআইজিকে বিএসসিসিএলের কাছে কমপক্ষে ৩০ জিবিপিএস ব্যান্ডউইডথ নিতে হবে। তবে ৫০ থেকে ২৫০০ এমবিপিএস ব্যান্ডউইডথ কিনতে ঢাকায় আইআইজিদের গুণতে হবে ৬১০ টাকা, এটি এতদিন ছিল ৭১৯ টাকা। ৫০ থেকে ১৯৯ এমবিপিএস ব্যান্ডউইডথ কিনতে ঢাকায় আইএসপিদের দিতে হেব ৬৮৫ টাকা, এতদিন এই ব্যান্ডউইডথের দাম ছিল ৭৯১ টাকা।
বাংলাদেশে বর্তমানে প্রতিদিন ৫০০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইডথ ব্যবহার হয়। এর মধ্যে বিএসসিসিএলের মাধ্যমে আসে ৩৫২ এমবিপিএস। বাকি ১৫০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইডথ আসে আইটিসি অপারেটরের মাধ্যমে।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed