Main Menu

আন্তঃ বিশ্ববিদ্যালয় ইনডোর গেইমসে সিকৃবির সাফল্য

বৈশাখী নিউজ ২৪ ডটকম: এই শীতে আন্তঃ বিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য দেখিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম ও দাবার মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্যারামে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সিকৃবির মেয়েরা রানার্সআপ হবার গৌরব অর্জন করেন। প্রথম রাউন্ডেই শক্তিশালী টিম জাতীয় বিশ্ববিদ্যালয় কে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনাল এ উঠে সিকৃবি নারী ক্যারাম দল। পরবর্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে টিমটি। শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাথে ফাইনাল খেলে রানার্সআপ হওয়ার মর্যাদা অর্জন করে তারা। এই দলের খেলোয়াররা হলেন কাজী সাজনিন শিমু, রোমানা আক্তার লিমা, আফসানা ইয়াসমিন সুইটি, রৌনক আফরোজ ইভা।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রুয়েট কে হারিয়েও গ্রুপ রানার্স আপ হয় সিকৃবির ছেলেরা। অন্যদিকে টেবিল টেনিসে বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয় ছেলেদের আরেকটি দল। ব্যাডমিন্টনে ছেলেদের দলে ছিলেন প্রকাশ দেব পলাশ, কামরুজ্জামান, ফাতিন ইলহান ফাহিম, মোঃআবির হাসান এবং টেবিল টেনিস ছেলেদের হয়ে খেলেন মিথুন দাশ, নিজাম উদ্দিন, তৌফিক আহমেদ ও আলিমুল ইসলাম।
এবছর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০ জনের একটি টিম ২৪ জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। দলের দায়িত্বে ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ সানোয়ার হোসেন মিয়া,পরিচালক, সহকারী পরিচালক নাজিয়া শারমিন জেনী ও মোঃ নাজমুল হুদা, জলজ সম্পদ ব্যাবস্থাপনা বিভাগের সহকারী প্রফেসর সবুজ কান্তি মজুমদার এবং মলিকুলার বায়োলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পারসা সানজানা।

Share





Related News

Comments are Closed