Main Menu

আজ পালিত হচ্ছে বিশ্ব হিজাব দিবস

বৈশাখী নিউজ ডেস্ক : ‘বেটার অ্যাওয়্যারনেস, গ্রেটার আন্ডার্স্ট্যান্ডিং, পিসফুল ওয়ার্ল্ড’ স্লোগানে উজ্জীবিত হয়ে এবারো ১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ‘হিজাব দিবস’ পালিত হচ্ছে। চলমান পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতির ব্যাপারটিকে আরো বেগবান করার অভিপ্রায়ে যারা মুসলমান নন, তাদেরকেও এদিন হিজাব পরার আহ্বান জানানো হয়েছে।

২০১৩ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত নাজমা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বপ্রথম হিজাব দিবস পালনের পক্ষে প্রচার চালান। এর ধারাবাহিকতায় পরে মুসলিম দেশগুলোতে এই দিবসটি পালনের প্রচলন শুরু হয়।

এ উপলক্ষে নিউইয়র্কের মূল অনুষ্ঠান হবে সিটি হলের বারান্দায়। বাংলাদেশী, পাকিস্তানি, ভারতীয়, আফগান, তুরস্ক, সৌদি আরব, মিসর, কুয়েত, কাতার ও ইরানের নারীরা হিজাব দিবসের চেতনা ভিন্ন ধর্মের আমেরিকানদের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নেবেন।

বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশে এ দিবসটি পালিত হচ্ছে। দিবসটির প্রবক্তা নাজমা খান মনে করেন, হিজাব নারীর মর্যাদার প্রতীক। তাই এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি কাজ করেন বলে জানান।

Share





Related News

Comments are Closed