Main Menu

কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে ৪টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ভারত, জাপান, কুয়েত, স্পেন, সৌদি আরব, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ, ভ্যাটিক্যান, ডেনমার্ক, কানাডা, নেপাল, অস্ট্রলিয়া, মরক্কো, লেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত আছেন। এছাড়া ইউএসএআইডি (আন্তর্জাতিক সংস্থা) প্রতিনিধিও বৈঠকে উপস্থিত আছেন।

বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ উপস্থিত আছেন।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় কে সামনে রেখে কূটনৈতিকদের সঙ্গে বিএনপির আজকের বৈঠক খুবই গুরুত্ববহন করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed