প্রচন্ড শীতে শ্রীমঙ্গলে মানুষের দুর্ভোগ
মৌলভীবাজার প্রতিনিধি : কয়েক দিন বিরতির পর আবারও শীত জেঁকে বসেছে মৌলভীবাজারে। আজ মঙ্গলবার জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে ঠান্ডা বাতাস এবং শীতের কারণে নিম্ন আয়ের সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সকালে ও রাতে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই।
শ্রীমঙ্গলের স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশা না থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। কয়েক দিন ধরেই তাপমাত্রা ৭ থেকে সাড়ে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আবহাওয়ার এ অবস্থা আরো কয়েক দিন বিরাজ করবে বলেও জানান তিনি।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed