মাদ্রাসা মাঠের জনসভায় আসতে শুরু করেছেন নেতা-কমীরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। সকাল ১১টা থেকে দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মাদ্রাসা মাঠের জনসভায় আসতে থাকেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও মাদ্রাসা মাঠে অবস্থান করছেন। সভা মঞ্চ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে। এছাড়া বিরতি দিয়ে চলছে দেশাত্মবোধক গানও।
মাঠের নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। মাদ্রাসা মাঠের পশ্চিমে স্থাপিত দুটি ওয়াচ টাওয়ার থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আওয়ামী লীগের জনসভার কারণে সিলেট নগরীও অনেকটা ফাঁকা। নগরীতে যান চলাচল অনেকটা কম। নগরীতে মোতায়েন রয়েছেন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
আজ বেলা ৩টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গী হিসাবে দলের প্রেসিডিয়াম ও উপদেষ্টামন্ডলীর অনেক সদস্য সিলেটে এসেছেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed