শাহজালালের মাজারে পৌছেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সকাল সাড়ে ১১টার দিকে শাহজালালের মাজারে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। বেলা সোয়া ১১টার দিকে শাহজালালের মাজারের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর থেকে গাড়ীর বহর বের হয়। ওসমানী বিমানবন্দরের ওসি (ইমিগ্রেশন) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ১০ টা ৫০ মিনিটের সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান (বিজি-৬০১) সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। বিমানবন্দরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলার শীর্ষ কর্মকর্তাবৃন্দ তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও রয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, তৌফিক-ই-এলাহী, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সংসদ সদস্য শেখ হেলাল, সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য গোলাম কবির রব্বানি চিনু, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সড়কপথে শাহপরাণ মাজারে যাবেন। পরে সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার জিয়ারত করতে নগরীর কুশিঘাটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। পরে বেলা পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির জন্য অবস্থান করবেন।
এরপর বেলা ২টা ৪০ মিনিটে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে জনসভায় যোগদান করবেন তিনি। এ জনসভার মাধ্যমেই প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জনসভা শেষে বিকেল সোয়া ৫টায় বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, একই বছরের ২৩ নভেম্বর তিনি সিলেটে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই দিন জনসভায় বক্তব্য দেওয়ার কথা থাকলেও জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তা স্থগিত করা হয়েছিল। সেই হিসেবে প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রী সিলেটে জনসভায় যোগ দিতে আসছেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed