নিজ থানা কার্যালয় থেকে স্মার্টকার্ড দেয়া হবে
বৈশাখী নিউজ ডেস্ক: স্মার্টকার্ড বিতরণকৃত এলাকায় যেসব নাগরিক এখনও স্মার্টকার্ড হাতে পাননি তারা সংশ্লিষ্ট জেলা/উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. সেলিনারা জাহান লিটার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
একই প্রশ্নকর্তার অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধন একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সংশোধন আবেদন করা যায়। সংশোধনের বিভিন্ন পর্যায়ের জন্য ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত চার্জ বা ফি জমা দিতে হয়।
মন্ত্রী জানান, আবেদনের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সংশোধন বিষয়ক সিদ্ধান্ত আবেদনকারীকে জানিয়ে দেয়া হয়।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed