প্রধানমন্ত্রী সিলেট আসছেন আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন আজ। তাঁর আগমনে নিরাপত্তার চাদরে ঢাকা সিলেট। আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান (বিজি-৬০১)। এর আগে সকাল ১০টায় ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমানটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একই বিমানে দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানসহ ৬০ জনের একটি দল আসছেন।
ওসমানী বিমানবন্দরের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে আইন-শৃংখলা বাহিনীর সদস্য সংখ্যাও।
এদিকে, সিলেট নগরীতেও মোতায়েন করা হয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। র্যাব, পুলিশ এবং এপিবিএন নিরাপত্তার দায়িত্বে রয়েছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে নগরীতেও।
প্রধানমন্ত্রীর সফরসূচি; প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে আজ সকাল ১০ টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় যাবেন। মাজার জিয়ারত শেষে বেলা সাড়ে ১১ টায় সড়কপথে শাহপরাণ মাজারে যাবেন। পরে দুপুর ১২টায় সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার জিয়ারত করতে নগরীর কুশিঘাটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। পরে বেলা পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির জন্য অবস্থান করবেন।
এরপর বেলা ২টা ৪০ মিনিটে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে জনসভায় যোগদান করবেন তিনি। এ জনসভার মাধ্যমেই প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জনসভা শেষে বিকেল সোয়া ৫টায় বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, একই বছরের ২৩ নভেম্বর তিনি সিলেটে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই দিন জনসভায় বক্তব্য দেওয়ার কথা থাকলেও জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তা স্থগিত করা হয়েছিল। সেই হিসেবে প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রী সিলেটে জনসভায় যোগ দিতে আসছেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed