জকিগঞ্জে জাসাস নেতা সুলতান ৩দিন ধরে নিখোঁজ
জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটগ্রাম স্টেশনের ব্যবসায়ী সুলতান আহমদ গত রোববার রাত থেকে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর-১০৬৫।
সুলতানের বড় ভাই নাজিম আহমদ জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে “ভাই আমাকে বাঁচাও” বলে মোবাইলে একটি ক্ষুদে ম্যাসেজ আসে। এরপর থেকে সুলতানের মোবাইল বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে আবার মোবাইল কলে সুলতান তার বড় ভাইকে জানায়, ‘আমি কোথায় আছি জানি না, তবে মুখোশধারীরা আমাকে গাড়িতে করে তুলে নিয়ে গেছে।’ এ কথা বলার পর তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ রয়েছে।
নিখোঁজ জাসাস নেতার ভাই নাজিম উদ্দিন তার ভাইকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন।
জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক জানান, সুলতান নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed