কমলগঞ্জের পতনউষারে দুর্ধর্ষ ডাকাতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের উত্তর পতনউষার গ্রামে আফাজ উদ্দিনের বড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।
আফাজ উদ্দিনের ছেলে প্রবাসী সাহাব উদ্দিন জানান, শুক্রবার গভীর রাত সাড়ে ৩টায় ১০/১২ জনের ডাকাত দল দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে জিম্মি করে পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে নগদ ২০ হাজার টাকা, ৩টি মোবাইল সেটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে শনিবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী ও এসআই আবু সায়েম মো: আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed