কমলগঞ্জে ২৪টি মোটর সাইকেল আরোহীকে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মাথায় হেলমেট ব্যবহার না করায় মৌলভীবাজারের কমলগঞ্জে ২৪টি মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অনাকাংখিত বিভীষিকাময় দূর্ঘটনা এড়াতে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে শনিবার থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযান শুরু হয়। প্রথম দিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২৪টি হেলমেট বিহীন মোটর সাইকেল আরোহীকে জনপ্রতি ২০০ টাকা করে মোট ৪৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় কমলগঞ্জ থানার ওসি মো: আব্দুল মোক্তাদিও পিপিএম উপস্থিত ছিলেন।
বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক সকল চালকদের হেলমেটসহ মোটরসাইকেল চালানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed