সিলেটে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের আদালত পাড়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগনেতা লিয়াকত আলীসহ তার ক্যাডারদের বিরুদ্ধে দ্রত বিচার আইনে মামলা হয়েছে। মামলার আসামিরা হচ্ছে, জাফলং-জৈন্তার পরিবেশ ধ্বংসকারী, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মল্লিফৌদ গ্রামের ওয়াজেদ আলী টেনাইয়ের পুত্র লিয়াকত আলী, নয়াখেল গ্রামের ফয়েজ আহমদ বাবর ও নজরুল, আদর্শ গ্রামের শামীম আহমদ, হরিপুরের জুয়েল আরমান ও খারু বিলের হোসেইন আহমদ ছাড়াও অজ্ঞাত ১৫/১৬ জন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট আদালত চত্বরে সন্ত্রাসী হামলায় আহত যমুনা টেলিভিশনের সিলেট অফিসের ক্যামেরা পার্সন নিরানন্দ পাল বাদি হয়ে শুক্রবার এই মামলা দায়ের করেছেন।
সিলেট কতোয়ালী মডেল থানার ওসি গৌছুল হোসেন মামলার রেকর্ডের কথা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে পাথর লুটকে কেন্দ্র করে একজন প্রবাসীকে হত্যার মামলায় আসামি লিয়াকতসহ ৩১ জন আসামি বৃহস্পতিবার জামিন নিতে আসেন। আদালত একজনের জামিন মন্জুর করে বাকি ৩০ জনকে জেল হাজাতে প্রেরনের নির্দেশ দেন। খবর পেয়ে আসামিদের ছবি তুলতে যান যমুনা টিভির ক্যামেরাপার্সন নিরানন্দ পাল, দৈনিক যুগান্তরের ফটোগ্রাফার মামুন হাসান ও চ্যানেল নাইনের ক্যামেরা পার্সন শাকিল আহমদ সোহাগ। এসময় আওয়ামীলীগ নেতা লিয়াকতের নির্দেশে সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর করে তার বাহিনী। হামলায় প্রায় ৩ লক্ষাধিক টাকা মুল্যের একটি ক্যামেরা ভাংচুর হয়। পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে ওমসানী হাসপাতালে ভর্তি করা হয়। যমুনা টিভির ক্যামেরাপার্সন নিরানন্দ পালের মাথায় মারাত্নক জখম রয়েছে।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed