বিশ্বনাথে স্ত্রী হস্তারক হেলালকে হণ্যে হয়ে খুঁজছে পুলিশ
বিশ্বনাথ প্রতিনিধি: হত্যার পর থেকে হেলাল মিয়াকে হণ্যে হয়ে খুঁজছে থানা পুলিশ। ঘাতককে দ্রুত গ্রেফতার করার জন্য উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা বিশ্বনাথ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পালন করতে পুলিশ লুবনা বেগমের হত্যাকারী তার স্বামী হেলাল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন। বিশ্বনাথ থানা পুলিশও লুবনা হত্যার পর হেলাল মিয়াকে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে কোমর বেঁধে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, লুবনা বেগমের হত্যাকারী তার স্বামী হেলাল মিয়াকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত; ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত জহুর আলীর পুত্র হেলাল মিয়া তার স্ত্রী লুবনা বেগমকে (দুই সন্তানের জননী) গলা কেটে খুন করেন।
প্রায় ১০ বছর পূর্বে উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের হেলাল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর মেয়ে লুবনা বেগম। হেলাল-লুবনার দাম্পত্য জীবনে আল-আমিন নামের ৯ বছরের এক পুত্র সন্তান ও নাজিফা বেগম নামের সাড়ে ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed