Main Menu

গণবি’র ফার্মেসি ল্যাংগুয়েজ ক্লাবের নতুন কমিটি গঠন

সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ১ম কার্যনির্বাহী কমিটি ২৪ জানুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২১০ নং কক্ষে ঘোষিত হয়। এতে ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ গোলাম মোহাম্মদ কে সভাপতি এবং ফার্মেসি বিভাগের ২৬তম ব্যাচের চতুর্থ বর্ষের (৮ম সেমি:) ছাত্র মো: মামুন অর রশিদ কে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- প্রতিষ্ঠাতা- সামিউল হক অতনু, উপদেষ্টা- সাদিয়া চৌধুরী, সহ-সভাপতি- মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক – মো: হীরা, যুগ্ম-সাধারণ সম্পাদক- আশরাফুল কুদ্দুছ জিমি, ক্রীড়া সম্পাদক – সোহাগ রানা, সাংস্কৃতিক সম্পাদক – তাহনিয়াত আফসারী ঝুমা, সহ-সাংস্কৃতিক সম্পাদক- মায়শা কলি রিমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক- রায়হান মল্লিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক- ফারুক আলম, অর্থ-সম্পাদক- সাকিবুন নাহার সেযিন, সহ-অর্থ সম্পাদক – আকাশ গাজী, মিডিয়া সম্পাদক- সারোয়ার জাহান সাগর, ম্যাগাজিন সম্পাদক- নুসরাত জাহান, সেমিনার অ্যাফেয়ার সম্পাদক- পবিত্র কুমার, সহ- সেমিনার অ্যাফেয়ার সম্পাদক- প্রদীপ কুমার, অ্যালুমনাই বৃন্দ- সজিব হোসাইন এবং নিলয় হাসান।
উল্লেখ্য, ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়াতে ২০১৫ সালে ল্যাংগুয়েজ ক্লাব গঠিত হয়।

Share





Related News

Comments are Closed