ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেট মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে শেষে মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগরের সভাপতি পাপ্পু চন্দের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহŸায়ক উজ্জল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, এডভোকেট উজ্জল রায়, ছাত্র ফ্র্ট মহানগরের সাধারণ সম্পাদক রুবাইয়াত আহমদ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের কোষাধ্যক্ষ নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার নেতা নাজিরুল ইসলাম বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সঞ্জয় শর্মা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারন শিক্ষার্থীরা যৌন নিপীড়নের বিরুদ্ধে শান্তিপুর্ণভাবে যখন আন্দোলন করছিলো তখন তাদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা ফ্যাসিবাদের মনোভাবের বহি:প্রকাশ। ছাত্রলীগ একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। শাসকদলের ছাত্র সংগঠনের কাছে আজ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি। ছাত্র সমাজের অধিকার আদায়ের আন্দোলনকে তারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দমন করতে চায়। যার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে এবং এমসি কলেজে ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের বর্বরোচিত হামলা। বক্তারা বলেন, এইভাবে দমন পীড়ন চালিয়ে ছাত্র সমাজের অধিকার আদায় আন্দোলনকে কখনো দমিয়ে রাখা যায়নি। বক্তারা শিক্ষাঙ্গণে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য ছাত্রসমাজকে ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ও এমসি কলেজ ছাত্র ফ্রন্টের উপর হামলাকারীদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবি করেন।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed