Main Menu

ছয় মাসের জন্য স্থগিত ডিএনসিসি নির্বাচন

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন তিন মাস নয়, ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এর আগে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছিলেন, নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে মঙ্গলবার (২৩ জানুয়ারী) হাইকোর্ট থেকে ওই আদেশের সত্যয়িত অনুলিপি সংগ্রহের পর সংশ্নিষ্টরা জানান, নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

ওই আদেশের কপি সোমবার পেয়েছে কমিশন। বুধবার রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার আশা করছে ইসি।

এদিকে ছয় মাসের স্থগিতাদেশ দেখে স্তম্ভিত নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, গণমাধ্যমের খবরসহ বিভিন্ন মাধ্যমে তিন মাসের স্থগিতাদেশের কথা জানতেন তারা।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ মঙ্গলবার বলেন, ঢাকা উত্তর সিটির উপনির্বাচন ছয় মাস এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদের নির্বাচন চার মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা উত্তর সিটির রায়ের পর বাদীপক্ষের আইনজীবীর সার্টিফিকেট কপি পেয়েছিলাম। সেখানে কত দিনের জন্য স্থগিতাদেশ দেয়া হয়েছে তা উল্লেখ ছিল না। এখন রায়ের ফটোকপি পেয়েছি। সেখানে ছয় মাসের স্থগিতাদেশের বিষয়টি জানলাম। আদালতের সার্টিফায়েড কপি পাওয়ার জন্য আবেদন করেছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায়ের কপি পাওয়ার পর তা কমিশন সভায় তোলা হবে।

ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুতে শুন্য হওয়া মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকার দক্ষিণ ও উত্তর সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা ছিল।

Share





Related News

Comments are Closed