সিলেটে কারাবন্দী জেএমবি সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি’র সদস্য সাব্বির হোসেন দুলালের মৃত্যু হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১টায় তার মুত্যু হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল। নিহত দুলাল ব্রাহ্মনবাড়িয়ার মোহাম্মপুর গ্রামের মৃত আব্দুল হক শাহের ছেলে।
জেল সুপার আবদুল জলিল জানান, দুলাল মূলত হার্টের রোগী ছিলেন। ইতোপূর্বে তাকে তিন দফা ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর বেলা ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরী ও ময়না তদন্তশেষে তার লাশ বুধবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
সিনিয়র জেল সুপার জানান, ৫০ বছর বয়সী জেএমবি সদস্য দুলাল ২০০৬ সাল থেকে সিলেট ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তিনি সিলেটে দুটি এবং ঢাকায় একটি বিস্ফোরক মামলার আসামী। তিনটি মামলায় এখনো বিচারাধীন। গত বছরের ১৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট কারাগারে আসেন দুলাল।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed