এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকবে ফেসবুক: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালীন ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধ রাখার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) বলা হবে। তাদের সঙ্গে আলাপ করেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও জানান, পরীক্ষা শুরুর নির্ধারিত সময় সকাল ১০টার আধা ঘণ্টা আগে অর্থাৎ ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীকে নিজ আসনে বসতে হবে। এরপরে কেউ এলে তাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
এ ছাড়া প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার ৩০ মিনিট আগে প্যাকেট খুলে তা বণ্টন করতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
আগামী ১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা অনুষ্টিতহবে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed