পাঁচববিবিতে কুয়াশার নষ্ট হচ্ছে ইরি-বোরো বীজতলা
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহের কারনে চলতি মৌসুমের ইরি-বোরো বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। বিগত আমন মৌসুমের পর পর দুদফা বন্যার কারনে আমন ধানের আশানুরুপ ফলন না পাওয়ার কারনে এবার আগে ভাগেই ইরি-বোরো বীজতলা তৈরীর কাজটা সেরে ফেলেন। কিন্তু গত কয়েক দিনের ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহের কারনে ইরি-বোরো বীজতলা নষ্ট হওয়ার ফলে এবার উপজেলায় ইরি-বোরো চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এতে কৃষকের বুকভরা আশা ক্রমশঃ হতাশায় নিমজ্জিত হচ্ছে। কৃষকরা জানান, এ অঞ্চলে সিংহভাগ সময় ঘন কুয়াশার আচ্ছাদনে ঢাকা পড়ে যাচ্ছে প্রকৃতি। বৈরী আবহাওয়ার কারনে ইরি-বোরো বীজতলা স্যাঁতঁসেতে ও বিবর্ণ আকার ধারন করে মরে যাচ্ছে।
সালুয়া গ্রামের পবন চন্দ্র বলেন, গত কয়েক দিন ধরে তীব্রশীত আর ঘন কুয়াশায় বীজতলা নষ্ঠ হয়ে যাচ্ছে। এসব বীজতলার ধানের চারা ইতিপূর্বে একই সময়ে ৫ থেকে ৭ ইঞ্চি লম্বা ও তরতাজা ধারন করলেও টানা শীতের কবলে পড়ে এবার ধানের চারাগাছের উপরিভাগে লালচে আকার ধারন করছে এবং ক্রমাস্বয়ে লালচে আকার ধারনকারী চারা গুলো মরে যেতে শুরু করছে। অনেকেই ইরি-বোরো বীজতলার চারার রক্ষার্থে পলিথিন দিয়ে ঢেকে দিয়ে রাখছেন।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed