হোটেল মেহেরপুরে আত্মহননকারী মিন্টুর অজানা তথ্য
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাটের হোটেল মেহেরপুরে আত্মহননকারী তরুণ মিন্টু দেব (২৮) সম্পর্কে জানা গেছে অনেক অজানা তথ্য। প্রেমিকাকে হত্যা করার আগে সে গত শনিবার রাতে জগন্নাথপুর পৌর এলাকার বাপন নামের একজনকে কুপিয়ে আহত করে। বর্তমানে বাপন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাপনকে আহত করার পর মিন্টু চলে আসে সিলেটে। খবর দিয়ে তার কথিত প্রেমিকা রুমি পাল (২২)কেও নিয়ে আসে সিলেটে।
হোটেল কক্ষে ঠান্ডা মাথায় শ্বাসরোধ করে রুমিকে হত্যা করেছে বলে তার স্বজনরা ধারণা করছেন।
জগন্নাথপুরের স্থানীয় একটি সূত্র জানায়, মিন্টু রুপচাঁদা কোম্পানীর এসআরও হিসাবে কর্মরত ছিল। দরিদ্র পরিবারের সন্তান মিন্টুর বাড়ি জগন্নাথপুর উপজেলার পৌর এলাকার ‘জগন্নাথ বাড়ি’তে। তারা দুই ভাই ও দুই বোন। এর মধ্যে এক বোন ৬/৭ বছর আগে মারা গেছে। জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামে রুমি পালের বাড়ি হলেও জগন্নাথপুরে তাদের স্বজন রয়েছে। মিন্টুর সম্পর্কে রুমি মাসতুতো (খালাতো) বোন। সেখানে যাওয়া-আসার সুবাদে রুমির সাথে তার সখ্যতা গড়ে উঠে। রুমি জৈন্তাপুরের ব্র্যাক স্কুলে চাকুরি করতেন।
একটি সূত্র জানায়, সম্প্রতি রুমি পালের বিয়ে ঠিক হয়। প্রেমিক হিসাবে মিন্টু এটি মেনে নিতে পারেনি। রোববার দুপুরে রুমিকে সিলেটে এনে রাতে হোটেল কক্ষে তাকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে বলে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধারনা করছেন।
হোটেল সূত্র জানায়, রোববার দুপুরে মিন্টু মিয়া ও রুমি বেগম নামে তারা মেহেরপুর হোটেলের ২০৬ নম্বর কক্ষ ভাড়া নেয়। এদিন রাত ১০টায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এসময় রুমির লাশ বিছানায় শোয়া অবস্থায় এবং মিন্টুকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
কতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, লাশ দুটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে রয়েছে। তারা দুজন আত্মগোপনে এসে আত্মহত্যা করে থাকতে পারে বলে জানান ওসি। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন বলে জানান ওসি।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed