শাবি’র ছাত্রী হলে চুরির ঘটনায় ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলে চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পিছনে সোনালী আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- সায়েফ (২০), মুহিন (২১) ও ফজলুল করিম (২১)। তারা সোনালী আবাসিক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শাবির ছাত্রী হলের চুরির ঘটনার সাথে জড়িতদের ধরতে রোববার রাতে জালালাবাদ থানার এস আই সুজন তালুকদারের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। তাৎক্ষনিকভাবে পুলিশ একজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় জনতার সহায়তায় আরো দুইজনকে আটক করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য দিয়ে চোর চক্রকে পাকড়াও ও চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান ওসি।
প্রসঙ্গত, গত শনিবার ভোরে শাবির বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের দুটি কক্ষ থেকে চারটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন সেট চুরি হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed