শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা অপহৃত
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে অপহৃত হয়েছেন।
শনিবার বিকেল চারটার দিকে হাজারীবাগ থানাধীন বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা মাইক্রোবাসে করে তাকে উঠিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় মোতালেব হোসেনের ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি ডিজি করেছেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলিমুজ্জামান জানিয়েছেন, শনিবার বিকেল ৪টার দিকে মোতালেবকে বসিলা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ করেছে।
জিডির বরাতে ওসি জানান, বসিলা এলাকায় বাড়ি নির্মাণ করছেন মোতালেব হোসেন। শনিবার ওই কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন তিনি। এরপর বাড়ির নিচ থেকে অজ্ঞাত কয়েকজন লোক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। ওই সময়ে তার সঙ্গে দুজন আত্মীয় থাকলেও তারা কাউকে চিনতে পারেননি।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর বনানী থেকে শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন নিখোঁজ হয়েছেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed