পার্বতীপুরে সিএইচসিপির অবস্থান কর্মসূচি পালন
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি: বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনেরে ডাকে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে চাকুরী জাতীয়করণের দাবীতে ২০ থেকে ২২ জানূয়ারী ৩দিন ব্যাপি অবস্থান কর্মসূচি পালন করছে পার্বতীপুর শাখার সদস্যরা।
রোববার দুপুরে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূসিতে বক্তব্য রাখেন সংগঠনের সভপাতি আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক মনছার অলী, প্রকাশনা সম্পাদক সুজন রায় চৌধুরীসহ আরো অনেকে। ইতোমধ্যে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ ও উপজেলা স্বাসস্থ্য কর্মকর্তা ডা: সহিদুজ্জামান বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে বলে জানান তারা। ২৩ জানুয়ারী সিভিল সার্জন, ২৭ জানুয়ারী জাতীয় প্রেসক্লারে অবস্থান কর্মসূচির পর দাবী আদায় না হলে ১ ফেব্র“য়ারী থেকে আমরণ অনশন কর্মসুচি শুরু হবে বলেও জানান নের্তৃবৃন্দ। এসময় উপজেলা স্বাসস্থ্য কর্মকর্তা ডা: সহিদুজ্জামান ও ৬নং ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল তাদের ন্যায্য দাবীর প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করে বক্তব্য রাখেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed