Main Menu

কালাইয়ে ভ্যান চালকের লাশ উদ্ধার

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আপলা পাড়া গ্রামের আলু ক্ষেত থেকে আলামিন ইসলাম সানি (১৫) নামে দরিদ্র পরিবারের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলামিন পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার চান্দিনা বালু পাড়া গ্রামের মকবুল ইসলামের ছেলে ।
নিহতের পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতীফ খান জানান, দরিদ্র পরিবারের কিশোর সংসারের হাল ধরতে ভ্যান চালিয়ে বাবাকে সহযোগীতা করে আসছিল। প্রতি দিনের মত গতকাল বুধবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখুজি করেও না পাওয়া গেলে বিকেল থেকে মাইকিং করা হয়। বৃহষ্পতিবার সকালে মাঠে কাজ করতে আসা কৃষকরা আলু ক্ষেতে ওই কিশোরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ভ্যানটি কেড়ে নিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারনা করছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

Share





Related News

Comments are Closed