Main Menu

সিলেটে ট্রাক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার চৌমুহনী এলাকায় ট্রাক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও তিনজন।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌমুহনী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বালুভর্তি একটি ট্রাক চৌমুহনী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের চালক ও তার সহযোগী ঘটনাস্থলেই নিহত হন। এসময় ট্রাকে থাকা আরো তিন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার ট্রাক ও দুটি মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। নিহতদের নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed