বিজয় দিবস কাপ-এ নগদীপুর ক্রিকেট ক্লাবের শিরোপা অর্জন
দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা: জগদল সানরাইজ ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাকমন স্পোর্টিং ক্লাবকে ৫৩ রানে হারিয়ে বিজয় দিবস কাপ টুর্নামেন্টের শিরোপা অর্জন করলো নগদীপুর ক্রিকেট ক্লাব।
বুধবার অনুস্টিত উত্তেজনামূলক ফাইনাল ম্যাচের টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন নগদীপুর ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন আজহার মাহমুদ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধাক্কা খায় এনসিসি। ইনিংসের ২য় ওভারেই ওপেনিংয়ে খেলতে নাদের হাসান তুহিনের (১) উইকেট হারিয়ে চাপে পরে এনসিসি। কিন্তু অপর প্রান্তে খেলতে নামা আরেক ওপেনার মিসবাহ (৪৭) মাকমন ক্রিকেট ক্লাবের বোলারদের ভালোই জবাব দিচ্ছিলেন। ৬ ওভার শেষে এনসিসির স্কোর ছিল ৭২/৪।
কিন্তু সেই বিপর্যয় কে সামাল দিয়ে দায়িত্বশীল ব্যাটিং করে যান সজল (৭৪) এবং তুহিন আহমেদ (২২)। তাদের জুটি থেকে আসে ১০৮ রান। কিন্তু শেষের দিকে মইনুল হক এর ১৪ রানের সুবাদে ২০০ রান পার করে এনসিসি। এনসিসির পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করে অপরাজিত থাকেন সজল।
অপরপক্ষে ২০৮ রানের টার্গেটে খেলতে নেমে ভালোই সূচনা করেছিল মাকমন স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা। ৫ ওভার শেষে মেহেদী (৩৮) আর মারুফের (২৫) ওপেনিং জুটি থেকে আসে ৭০ রান। কিন্তু এরপর থেকেই এনসিসির বোলারদের দায়িত্বশীল বোলিংয়ে শেষ পর্যন্ত ১৫৪ রানে অলআউট হয়ে যায় মাকমন স্পোর্টিং ক্লাব।
এনসিসির পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন হীরা।
স্কোর: এনসিসি ২০৭/৫ (১৬ ওভার)
সজল ৭৪, মিসবাহ ৪৭, জাফর ২-০-৩০-২, কাশেম ১-০-১৭-১,
মাকমন স্পোর্টিং ক্লাব ১৫৪/১০ (১৪.৫ ওভার)
মেহেদী ৩৮, মারুফ ২৫, হীরা ৪-০-৩৮-৩, নাদের হাসান তুহিন ০.৫-০-১২-২
ফল: এনসিসি ৫৩ রানে জয়ী।
ম্যান অব দ্যা ফাইনাল: সজল (৭৪ রান+ ১ উইকেট)
ম্যান অব দ্যা টুর্নামেন্ট: নাদের হাসান তুহিন।
টুর্নামেন্ট সেরা বোলার: হীরা
টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান: সজল হাসান
ফেয়ার অব দ্যা প্লেয়ার: তুহিন আহমেদ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed